পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া এলাকার ফকিরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে। আরিয়ান বড়হাতিয়া ইউনিয়নের মোহাম্মদ জয়নাল আবেদীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টার সময় বাড়ির পাশে ফকিরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।