‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের জন্য একটি পানির কল প্রতিস্থাপন করে প্রশংসায় ভাসছে সংগঠনটি। শুক্রবার সকাল ১১টায় দেবিদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামে এই কলটি প্রতিস্থাপন করে সংগঠনটি। প্রধান অতিথি হিসেবে দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার কলের হাতল চেপে পানি উত্তোলনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। সংগঠনের সভাপতি এ আর আহম্মেদ হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক হাজারী।
আলোচনায় অংশ নেন- আবু তাহের হাজারী, খোরশেদ আলম হাজারী, আব্দুর রশিদ (কেনু) হাজারী, জাহের হাজারী, শাহজাহান হাজারী, ইকবাল হাজারী, কবির হোসেন মুন্সী, বাবুল হাজারী প্রমূখ। আলোচকরা বলেন, সংগঠনটি গত দু’বছরে সেবামূলক কর্মকাণ্ডে এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে বাসযোগ্য আদর্শ গ্রাম গঠনে এ সংগঠনটি আরও ব্যাপক পরিসরে এগিয়ে যাবে- সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সংগঠনের সভাপতি এ আর আহাম্মেদ হোসাইন বলেন, আমরা এলাকার ধনাঢ্য এ প্রবাসীদের সহায়তায় গ্রাম উন্নয়নে অনেকদূর এগিয়েছি। আমাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্যান্য গ্রামগুলো নিজ এলাাকার উন্নয়নে কাজ করলেই আমাদের সার্থকতা হবে।
