মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা কমিটির পরিচিতি সভা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত পরিচিতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত কাউন্সিল সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান ও মো. ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত সাকিবুর রহমান এবং নবাব আলী তাকি খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আহমেদ, নাদের আহমেদ, এডভোকেট হোসেন বক্স, হাসান আবদুল্লাহ ও ইমতিয়াজ গফুর মারুফ। এ ছাড়া বক্তব্য দেন- মৌলভীবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন। জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট নিয়ামুল হক। প্রধান বক্তার বক্তব্যে ড. কে এম আই মন্টি বলেন, ভদ্র ও শিক্ষিত কর্মীদের নিয়ে আগামী দুই মাসের মধ্যে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুততম সময়ে কাউন্সিল সম্পন্ন করতে হবে।