পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রূপগঞ্জ উপজেলায় তারাবো পৌর অডিটোরিয়ামে অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে এই সেমিনারের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মোহাম্মদ মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদমী, রূপগঞ্জ পুটিনা দারুল হাদীস ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসুল মুফাসসিরীন সেক্রেটারি মাওলানা ওমর ফারুক মুজাহিদী উক্ত সেমিনারে রূপগঞ্জসহ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাকর্মীরা।
