দোহারে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

ঢাকার দোহারে পানিতে পড়ে বিশাল ঘোষ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে জয়পাড়া কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে বিশাল তার বন্ধুদের সঙ্গে জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। পরে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খেলা শেষ করে তারা কলেজের পুকুরঘাটে গিয়ে বসে।

এ সময় কয়েকজন কিশোর গোসল করতে পুকুরে নামলে বিশাল পাড়ে বসে বল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে বিশাল পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বিশাল পূর্ব লটাখোলা এলাকার মনির ঘোষের ছেলে ও আজহার আলী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।