পাচারের সময় সারসহ নৌকা জব্দ

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সার এবং একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে নাফ নদে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হয়।

খবর পেয়ে বিজিবি’র একটি দল নাফ নদে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় নৌকাটি সারসহ আটক করে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত সার ও নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।