নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের নৌ ভ্রমণ

ফন্ট সাইজ:

সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে কিছুটা বিনোদন ও প্রশান্তির উপলক্ষ্য তৈরি করতে ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নিউ ঢাকা সিটিতে আনন্দঘন নৌ ভ্রমণের আয়োজন করা হয়। নৌযানে ভ্রমণের পাশাপাশি আড্ডা, গল্প ও বিভিন্ন আনন্দঘন আয়োজনে দিনটি উপভোগ করেন সাংবাদিকরা। নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সারা বছর নানা ব্যস্ততার মধ্যে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত থাকবে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে সবাই মিলে কিছুটা সময় আনন্দ ও বিনোদনের মধ্যে কাটাতে পেরে আমরা আনন্দিত। যারা এ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক বলেন, কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে।

পাশাপাশি সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ হওয়ায় পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দিনব্যাপী নৌ ভ্রমণে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেস ক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।