বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে পরিচালক মিলাপ জাভেরির আসন্ন মেগা প্রজেক্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম সিনেপাড়া। জোড় গুঞ্জন রটেছিল, বিগ বাজেটের এই রোমান্টিক অ্যাকশন সিনেমায় আদিত্যের বিপরীতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী ও হিন্দি সিনেমার উদায়মান অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসেকে।
তবে সেই জল্পনা পানি ঢেলে দিল ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে টি-সিরিজের মুখপাত্র জানিয়েছেন, ভাগ্যশ্রী বোরসেকে এই ছবিতে চূড়ান্ত করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আদিত্যের বিপরীতে প্রধান নায়িকার নাম প্রকাশ করা হবে। পরিচালক মিলাপ জাভেরি আদিত্য রায় কাপুরের সঙ্গে তার এই নতুন প্রজেক্টটিকে একটি ‘তীব্র ও সহিংস প্রেমের গল্প’ হিসেবে আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অ্যাকশন, ড্রামা আর রোমান্সের মিশেলই আমার শক্তি। মারজাওয়া ছবির সাফল্যের পর আমি বুঝেছি দর্শকরা অ্যাকশনের পাশাপাশি গভীর প্রেমের গল্প পছন্দ করেন। নতুন সিনেমাটিতেও রোমান্স, মারকাটারি অ্যাকশন এবং দমদার সব ডায়ালগ থাকবে।
এদিকে বলিউডের এই ছবিতে না থাকলেও দক্ষিণী সিনেমা পাড়ায় বেশ ব্যস্ত সময় পার করছেন ভাগ্যশ্রী বোরসে। খুব শিগগিরই তাকে প্রযোজক কমল হাসান পারিচালিত তামিল মেগা প্রজেক্ট ‘সেয়ন’ এ জনপ্রিয় তারকা শিব কার্তিকেয়নের বিপরীতে দেখা যাবে।
