জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে ও পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ¯’ানীয়রা জানান, নিহত খালেদা বিবি (৩৫) এলতা গ্রামের আবদুল খালেকের মেয়ে। প্রায় এক যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল বাকীর সঙ্গে খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
জানা যায়, দাম্পত্য জীবনের শুরু থেকেই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। স্বামীর সন্দেহপ্রবণ আচরণ এবং আর্থিক বিষয় নিয়ে চাপ সৃষ্টি করাকে কেন্দ্র করে প্রায়ই কলহের সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, আবদুল বাকী বিভিন্ন সময় স্ত্রীর কাছে টাকা-পয়সা দাবি করতেন এবং তাকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করতেন। এসব বিষয় নিয়ে নিয়মিত বাকবিতণ্ডা চলছিল। ঘটনার দিন দুপুরে খালেদা মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মনে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়। তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে একপর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এ সময় স্বামী তাকে মারধর করেন এবং তার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে বিকালে গ্রামবাসী হস্তক্ষেপ করে পারিবারিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয় পক্ষের কথা শুনে ¯’ানীয়রা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন খালেদার কাছে ফিরিয়ে দিয়ে ঘটনার মীমাংসা করে দেন। পরে গভীর রাত আনুমানিক ৩টার দিকে সেহরির সময় বাসায় থাকা দুইজন কাজের লোক আবদুুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত বেরিয়ে যান। তার আচরণ সন্দেহজনক মনে হলে তারা ঘরে প্রবেশ করে খালেদাকে গলায় ওড়না পেঁচানো অব¯’ায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্র¯‘ত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হ”েছ। পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্র¯‘তি নেয়া হয়েছে বলে জানা গেছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
