উল্টো স্রোতে স্পর্শিয়া

উল্টো স্রোতে স্পর্শিয়া

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করেন অনুসারীদের সঙ্গে। গতকাল একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে মিষ্টি হাসি। ছবির সঙ্গে নিজের উল্টো স্রোতে চলার কথাও শেয়ার করেন অভিনেত্রী। সেটা এ রকম- তারা বলে, ঝাঁপ দেয়ার আগে দু’বার ভাবো। আমি বলি- আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।