ভারতীয় সিনেদুনিয়া তথা দর্শকমহলের ‘পাখির চোখ’ বর্তমানে রণবীর কাপুরের চার হাজার কোটির ‘রামায়ণ’র দিকে। এই চর্চার মাঝেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামে আরেকটি ছবি ঘোষণা করে মহাবিপাকে পড়েছেন নির্মাতারা। বিতর্ক দানা বেঁধেছে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করা অঞ্জলি অরোরাকে নিয়ে। ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে দাবানল গতিতে ভাইরাল হন তিনি। তাকে সীতারূপে দেখেই বিতর্ক তুঙ্গে! অনেকে মতামত দিয়েছেন, তার সীতারূপে অভিনয় হিন্দুদের ভাবাবেগে আঘাতের শামিল।
অঞ্জলিকে নিয়ে বিতর্ক
বিনোদন ডেস্ক
২১ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
