ইয়াশ-নিহার ‘মনের মতো মন’

ইয়াশ-নিহার ‘মনের মতো মন’

ফন্ট সাইজ:

বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। সেই ধারাবাহিকতায় ভালোবাসার গল্পে ‘মনের মতো মন’ নাটকে আবারো একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। নাটকটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। নাজনীন নিহা বলেন, কিছু গল্প দর্শকের মনে গভীরভাবে দাগ কাটে। ‘মনের মতো মন’ তেমনই একটি ভালোবাসার গল্প। নাটকটি খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।