শুটিংয়ে ফিরছেন তন্বী লাহা রায়

শুটিংয়ে ফিরছেন তন্বী লাহা রায়

ফন্ট সাইজ:

দিব্যি শুটিং করছিলেন নতুন ওয়েব সিরিজের। তারপর আচমকাই জরায়ুতে ফাইব্রয়েড ধরা পড়ে। এ সমস্যা নিয়েই গত কয়েক মাস ধরে কাজ করছিলেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সদ্য অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ। তবে আরও মাসখানেক বিশ্রামে থাকতে হবে তাকে। জিমে যাওয়া যাবে না। তবে দ্রুতই শুটিং শুরু করার কথা জানান অভিনেত্রী। আর সেটা চিকিৎসকের অনুমতি নিয়েই। নতুন দু’টি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়ে আছেন তিনি। সেগুলোর কাজই
করবেন সামনে।