সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবকদল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো ক্রান্তিলগ্নে কিংবা আন্দোলনে-সংগ্রামে, বিএনপি ও তার অন্যান্য সকল অঙ্গসংগঠন যেখানে কিছুটা পিছিয়ে পড়েছে বা ব্যর্থতার মুখে পড়েছে, স্বেচ্ছাসেবকদল ঠিক সেখান থেকেই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেনÑ সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাজপথের যেকোনো ত্যাগ স্বীকারে স্বেচ্ছাসেবকদল অতীতেও কখনো পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দিন লস্কর। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশাবলীই আমাদের মূল শক্তি।
বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, কামরুল হাসান, আবুল কালাম সাহেদ। উপস্থিত ছিলেন, সদস্য দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, জাকারিয়া মো. সালাহউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, ইকবাল হুসেন, মো. সামাদ হুসেন, সেলিম মিয়া, ইব্নে জাহান তানভীর, শামীম আহমদ চৌধুরী, হুসেন খান ইমাদ, সোবহান আজাদ, আব্দুস সালাম, মো. সালাহউদ্দিন, কাউছার আহমদ রকি, থানা নেতৃবৃন্দের মধ্যে কোতোয়ালি থানার আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হুসেন আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, শাহ্পরাণ থানার আহ্বায়ক নুরুল হক মাসুম, সদস্য সচিব সুলেমান খাঁ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, সদস্য সচিব এমএ হাসান সাগর, জালালাবাদ থানা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা, দক্ষিণ সুরমা থানা আহ্বায়ক হুসেন আহমদ রুহুল, সদস্য সচিব মুন্না ঘোষ, মোগলাবাজার থানা আহ্বায়ক হুসেন আহমদ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ প্রমুখ।
