দশমিনা উপজেলার ডলি আকবর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিনের অপসারণের দাবিতে মানবন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানবন্ধনে বক্তব্য রাখেনÑ বিএনপি নেতা ফখরুজ্জামান বাদল, রুহুল আমীন মোল্লা, কৃষক নেতা জায়েদ ইকবাল খান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে ওই মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত প্রভাষক মো. মহিউদ্দিন। দুপুর ৩টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি কুচক্রী মহল তার সম্মান ও ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাড়াটিয়া লোক নিয়ে এসে মানববন্ধননের নামে অপতৎপরতা চালাচ্ছেন। মহলটি তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করছেন।
দশমিনায় শিক্ষকের অপসারণ নিয়ে পাল্টাপাল্টি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
