এক হাজার পিস ইয়াবাসহ পারভিন আক্তার নামে এক মাদক পাচারকারী নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। গতকাল বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার দক্ষিণ পাশে টোল প্লাজার সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত পারভিন আক্তার ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী। ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী হয়ে আশুগঞ্জ গোলচত্বর থেকে ভৈরবে আসছিল পারভিন আক্তার। আটকের পর পারভিন আক্তারকে তল্লাশি করে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপে প্যাঁচানো ১টি সাদা কাগজের প্যাকেট পাওয়া যায়।
ভেতর ৫টি নীল রঙের জিপার যুক্ত পলি প্যাকেটে প্রত্যেকটিতে অ্যামফিটামিন যুক্ত কমলা বর্ণের ২শ’ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো পারভিন আক্তার নরসিংদী জেলায় নিয়ে যাচ্ছিল বলে জানায়।
