সীতাকুণ্ডে ২৫০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে শেখের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ডের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- কোডেকের সিনিয়র জোনাল ব্যবস্থাপক মো. সাইয়েদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে কোডেকের বাকখালী শাখার ব্যবস্থাপক, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৫০ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।