নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু দেওয়ান, সদস্য সচিব মাইদুর রহমান ফয়েজ, যুগ্ম কামরুজ্জামান কামরুল, শহিদুল ইসলাম ও কামরুজ্জামান শামীম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।