ট্রাকে তল্লাশি চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ফন্ট সাইজ:

হবিগঞ্জের চুনারুঘাটে বালুবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। সূত্র জানায়, গতকাল গোপন সংবাদে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের একটি দল জোয়ান চন্ডিছড়া চা বাগানের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়ক এলাকায় বালুভর্তি ট্রাকের গতিরোধ করে। এ সময় তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।