যুবদলের সঙ্গে সিলেটে নগর বিএনপি’র মতবিনিময়

ফন্ট সাইজ:

সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট মহানগর বিএনপি। নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপি কার্যালয়ে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনÑ সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সহ-সভাপতি আমীর হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখ্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি মো. মুহিবুল আলম, প্রাণেশ দেব, ময়নুল ইসলাম, বেলাল আহমদ, মামুন আহমদ মিন্টু, সৈয়দ আমিন আহমদ, সোহেল মাহমুদ, মো. নজরুল ইসলাম, বেলাল হোসেন বেলু, মো. জুয়েল আহমদ জুবের, মো. সরুজ আলী, মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, শামীম রেজা, বাবলু মিয়া, শহীদুজ্জামান সুমন, আব্দুল মজিদ সাকি, এম. সালাম, মো. দিলাজ, মো. নুর উদ্দিন খান হাসান, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, শাহিন উদ্দিন আহমদ, রেজাউল ইসলাম টুটুল, তাহসীন মেহেদী প্রিন্স, মো. ছবরুল ইসলাম প্রমুখ।