নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল পৃথক দু’টি আদেশে তাদের প্রত্যাহার ও বদলির কথা বলা হয়। এর মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ইউএনও বরকত উল্লাহকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে আসমা শাহীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
