হবিগঞ্জের চুনারুঘাটের রাখী গ্রামের একটি ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে শ্রমিকরা ধান কাটতে যাওয়ার পথে পাশের ধান ক্ষেতে লাশটি দেখতে পান।
পরে চুনারুঘাট থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত সুজন একই উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। সুজন ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ি বসবাস করতো। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে।
