সাভারে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ আটক

ফন্ট সাইজ:

সাভারে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছেন পুলিশ। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গাজী এইচ এম রবিউল আউয়াল (২৮) হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ। পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে মাদ্রাসার পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ শ্লীলতাহানি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিক্ষার্থী।

পরে পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে আটক করেন। প্রাথমিকভাবে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটককৃত অধ্যক্ষ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানান।