দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
আরও পড়ুন:
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৯ জন। আর নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯১৮ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন হাসপাতাল ছেড়েছে।
