পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

ফন্ট সাইজ:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. মোবাশ্বের মোনেম। মঙ্গলবার দুপুরের পর তিনি পদত্যাগ পত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। পিএসসির জনসংযোগ শাখা থেকে  বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব পান প্রফেসর ড. মোবাশ্বের মোনেম। গণঅভ্যুত্থানের পর তৎকালীন পিএসসির চেয়ারম্যানসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।