রাজধানীর কলাবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঠালবাগান এলাকার ১০ তলা কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
