চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি। সোমবার তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. এহছানুল হক। তাকে আবারও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়লো
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩৮ মিনিট আগে
১৭ আগস্ট (সোমবার), ২০২৬, ৮ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
