ভোরে ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

ভোরে ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।