শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্ত তাদের বিষয়

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্ত তাদের বিষয়

ফন্ট সাইজ:

‘শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হলে ভারতীয় আদালতের অনুমোদন প্রয়োজন’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন প্রতিবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত কী প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠাবে, আদালতের অনুমোদন নেবে, নাকি সরকারের সিদ্ধান্তে প্রত্যর্পণ করবে সেটি সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব বিষয়।

রবিাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইাব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত। শেখ হাসিনা নিজেও বলেছেন, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন। তবে আমাদের প্রত্যাশা, তার আগেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ভারতীয় আদালতের অনুমোদনের বিষয়টি তুলে ধরা হলেও, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এর বেশি কিছু বলার সুযোগ নেই বলে জানানো হয়েছে।

তিনি বলেন, ভারতে আদালতের মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের কোনো বিষয় রয়েছে কি না, সে সম্পর্কে বাংলাদেশের জানা নেই। ফলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে মন্তব্য করার সুযোগও সীমিত। আমরা শুধু আমাদের বক্তব্যটুকু বলতে পারি শেখ হাসিনা বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। তাই তাকে বাংলাদেশে আসতে হবে।