মাদারীপুরে মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

ফন্ট সাইজ:

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণে অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আবিদা আক্তার নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ মাদ্রাসার ভেতর প্রবেশ করলে ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়। বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদ্রাসার অন্তত ৪ শিক্ষার্থী।

ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি।