শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়ার জন্মদিন পালন

শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়ার জন্মদিন পালন

ফন্ট সাইজ:

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পাঠিয়েছেন মানবজমিনের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিরা-

স্টাফ রিপোর্টার, (চট্টগ্রাম): চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘একসময় সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে আন্দোলন করতে দেখা গেছে। এখন সামনে দেখা যাবে, দেশের মানুষ ইনসাফ বিক্রেতাদের বিরুদ্ধে জেগে উঠবে, আন্দোলন করবে।’ শনিবার ফটিকছড়ির বিবিরহাটে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নাজিরহাট পৌরসভা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে সরোয়ার আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন আপসহীন। সন্ত্রাসবাদের ব্যাপারেও তিনি কখনো ছাড় দেননি। তিনি আরও বলেন, ‘ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের আইনের হাতে তুলে দেয়া হবে।’ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থান, সার্বভৌমত্ব রক্ষা এবং জিয়ার আদর্শকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর এক অবিসংবাদিত প্রতীক। শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিমানমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতীয় স্বার্থ রক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের রাজনৈতিক অবস্থানের প্রশ্নে কখনো নতি স্বীকার করেননি। তার এই দৃঢ়তা দলমত নির্বিশেষে তাকে ‘আপসহীন নেত্রী’র মর্যাদা দিয়েছে। আফরোজা খানম রিতা আরও বলেন, আজকের এই ঐতিহাসিক বাস্তবতা ও স্মরণের দিনে আমাদের প্রধান দায়িত্ব হলো তার দেখানো গণতান্ত্রিক চেতনাকে লালন করা। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ, এডভোকেট আজাদ হোসেন খান, আ ত ম জহির আলম, নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

নেত্রকোণা: বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় নেত্রকোণায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তাজেজুল ইসলাম ফারাস, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।

পাঁচবিবি, (জয়পুরহাট): মরহুম বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে পাঁচবিবি স্টেশন রোডে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাউফল, (পটুয়াখালী): দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাউফল পাবলিক মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃগনি সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দীন ও সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, যুবদল নেতা বজলুল হক খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

হাকিমপুর, (দিনাজপুর): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বাদ জোহর হিলির কাছিমিয়া মাদ্রাসায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, ফরিদ খান, কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন কাছিমিয়া মাদ্রাসার মুহতামিম। দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শরণখোলা, (বাগেরহাট): সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রায়েন্দা বাজার সোনালি মসজিদের সামনে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, জেলা বিএনপি’র সদস্য মোল্লা ইসহাক আলী, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, রায়েন্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ওরফে জিয়া মসজিদ, যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা, সদস্য সচিব আলামিন খান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন গাজী।

স্টাফ রিপোর্টার, (গাজীপুর): গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে। ?সকালে মহানগর বিএনপি ও জেলা যুবদল আলাদাভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা শহরের রাজবাড়ী রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সিটি প্রশাসক ও মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে বিএনপি নেতা মীর হালিম ননী ও মেহেদী হাসান এলিসসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় মহানগর বিএনপি নেতা এডভোকেট ড. মো. শহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, এডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, প্রভাষক বশির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম টুটুল, এডভোকেট নাছির উদ্দিন, শাহাদাত হোসেন শাহীন, কাজী মোস্তফা জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

আগৈলঝাড়া (বরিশাল): তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে। আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও অংশ নেন। মোনাজাত শেষে মসজিদের মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সোনাগাজী (ফেনী): বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়ালের ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ ও বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল। এরপর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তারেক আজিজের সঞ্চালনায় ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব দলের এবং যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপি’র আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলগমীর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমুখ।

ধামরাই (ঢাকা): দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোমভাগের ডাউটিয়া মাদ্রাসায় ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সার্বিক ব্যবস্থাপনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। যার কারণে জুলুমবাজ রাতের ভোটের আওয়ামী লীগ সরকার তাকে দীর্যদিন কারাগারে রেখে নির্যাতন করেছেন। তিনি নিজের সুখ-শান্তি নয় সব সময় দেশের মানুষের সুখের কথা চিন্তা করেছেন তিনি। এখন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছেন। কিন্তু তিনি দুনিয়াতে নেই। তার জন্য সকলের কাছে দোয়া চান মুরাদ।

দেলদুয়ার (টাঙ্গাইল): খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ্‌ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. ওয়াহেদুল্লাহ্‌ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি বাচ্চু সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম।

কয়রা (খুলনা): বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম, এ হাসান, আলহাজ মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, মো. শরিফুল আলম, এফএম মনিরুজ্জামান মনি, জিএম রফিকুল ইসলাম, মো. কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ মাসুদুর রহমান, রওশন আলী মোল্যা, আব্দুল গফফার, জামাল ফারুক জাফরিন, মো. কামরুল ইসলাম খান, ফয়জুল করিম খোকন, মো. আইয়ুব আলী, সাইফুজ্জামান, আমিরুল ইসলাম, মিনারুল ইসলাম মালী, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিতু, যুবদল নেতা এহসানুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, আহাদুর রহমান লিটন, আছাবুর রহমান মোল্যা, শ্রমিক দল নেতা আব্দুর রউফ, এ করিম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন প্রমুখ।

প্রাবিপ্রবি: বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী: নানান কর্মসূচির মধ্যদিয়ে আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপি’র সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধুনট (বগুড়া): প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি তৌহিদুল আলম মামুন। এ সময় সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা মডেল মসজিদে পৌর বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।