ইউরোপ মাতাচ্ছেন জেম্‌স

ইউরোপ মাতাচ্ছেন জেম্‌স

ফন্ট সাইজ:

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগর বাউল খ্যাত জেম্‌স। বেশ কয়েক বছর ধরে নতুন মৌলিক গান থেকে বিরতিতে আছেন তিনি। তবে নিয়মিত দেশ-বিদেশের মঞ্চ মাতাচ্ছেন। মঞ্চের দাপটে এখনো তিনি অপ্রতিদ্বন্দ্বী। দেশের কনসার্ট হোক বা বিদেশে, শ্রোতাদের উন্মাদনায় মাতিয়ে রাখতে তার জুড়ি নেই। বর্তমানে দুই মাসের ইউরোপ ট্যুরে আছেন। সেখানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেম্‌স। একের পর এক দেশে পারফর্ম করছেন।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে ইউরোপ সফর শুরু করেন এই রকস্টার। ২৫শে জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তার এই গানের ইউরোপ যাত্রা। এরপর ২৬শে জুলাই পর্তুগালের রাজধানী লিসবেনে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করেন। ৯ই আগস্ট পারফর্ম করেন সাইপ্রাসে। এদিকে এই সফরে এক যুগ পর আবারো ইতালির রাজধানী রোমে মঞ্চে উঠবেন জেম্‌স। আজ রোমে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। আগামী ২২শে আগস্ট জেম্‌সের এই ট্যুরের দ্বিতীয় আয়োজন থাকছে ভাসমান শহর ভেনিসে। সর্বশেষ আগামী ৫ই সেপ্টেম্বর সুইডেনে পারফর্ম করার মাধ্যমে তার দুই মাসের ইউরোপ ট্যুর শেষ হবে।