মৌয়ের অভিনয়ে অভিষেক

মৌয়ের অভিনয়ে অভিষেক

ফন্ট সাইজ:

লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০২৫ এর তারকা সাদিয়া ইসলাম মৌ এবার পা রাখতে যাচ্ছেন অভিনয় জগতে। নির্মাতা মুস্তাফা তারিক হাদীর পরিচালনায় একটি শর্টফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে দেখা যাবে তাকে। শর্টফিল্মটিতে মৌয়ের সহশিল্পী হিসেবে থাকছেন জোনায়েদ বুকদাদী। জানা গেছে, ইতিমধ্যে শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে। শিগগিরই শর্টফিল্মটির নাম, গল্প, চরিত্র এবং মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।