পজেটিভ সরাইলের সম্মাননা পেলেন মানবজমিন প্রতিনিধি মাহবুব খান

পজেটিভ সরাইলের সম্মাননা পেলেন মানবজমিন প্রতিনিধি মাহবুব খান

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক ও মানবিক সংগঠন পজেটিভ সরাইল পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার সংগঠনটি সম্মাননা প্রদানের মাধ্যমে গণমাধ্যম কর্মীর কাজের স্বীকৃতি দিয়ে আলোচনায় এসেছেন। সাংবাদিকতাকে তারা উৎসাহিত করেন। গত শুক্রবার রাত ৯টায় উপজেলা সদরের পাঠান পাড়ায় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি প্রকৌশলী সন্দীপ দত্ত মানুর সভাপতিত্বে সমন্বয়কারী সাংবাদিক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে সরাইলের দুই সংবাদকর্মীকে এই সম্মাননা দিয়েছেন। সংগঠন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, কৃষি, শিক্ষা-সংস্কৃতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে সরাইলের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খানকে সম্মাননা স্মারক প্রদান করেছে পজেটিভ সরাইল।

সম্মাননা প্রদান করেছেন সাংবাদিক এস. কে ইউসুফকেও। এ উপলক্ষে আয়োজিত ক্বারী জামাল উদ্দিনের কোরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বীমা কর্মকর্তা সুদীপ দত্ত তনু, শিক্ষক মো. হাদিস মিয়া, সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, মোহাম্মদ মাহবুব খান, মো. পারভেজ, মো. আলমগীর মিয়া, নারায়ণ চক্রবর্তী, মো. মাসুদ, রফিকুল ইসলাম, সমাজকর্মী ও ইউপি সচিব মো. মাহাবুবুল ইসলাম ঠাকুর জুয়েল ও আবু শাহ মুন্সি। সভায় উপস্থিত সংগঠনের উপদেষ্টাবৃন্দসহ সকলেই পজেটিভ সরাইলের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।