কোস্ট গার্ডের একটি দল সুন্দরবন সংলগ্ন দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানির গেট এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ?রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
আটকৃত হলো, খুলনার দাকোপ এলাকার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রুসূল গাজী (২৩)। শনিবার দুপুরে কোস্ট গার্ড মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হরিণের মাংস পাচার হচ্ছে এমন সংবাদে দু’টি পৃথক অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।
