ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে একটি র্যালি বের হয়।
র্যালিতে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান, মেডিকেল অফিসার ডা. মো. ইউসুফ, ডা. নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপারভাইজার মোসা. তাছলিমা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বারান্দা, ইনডোর, আউটডোরসহ আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ।
