ওসমানীনগরের ত্রাস আছান খান গ্রেপ্তার

ওসমানীনগরের ত্রাস আছান খান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ওসমানীনগরের উমরপুর এলাকার ত্রাস জরিপ হোসেন ওরফে আছান খান গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব ও পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ওসমানীনগর থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে তার গ্রেপ্তারের মধ্যদিয়ে এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশ জানায়, এলাকার ত্রাস ও অস্ত্রবাজ আছান খাকে গ্রেপ্তার করে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জরিপ হোসেন ওরফে আছান খান এবং তার ভাই, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাজী নুর হোসেনের সঙ্গে স্থানীয় শফিকুল ইসলামসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।

এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এবং একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের এ সংঘাতকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে প্রায় দুই ডজন মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আছান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ৯ই জানুয়ারি সিকন্দরপুর পশ্চিম এলাকা থেকে আছান খানসহ দলের দুই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। ২০১৩ সালে আছান খানের পক্ষের লোকজনের গুলিতে প্রতিপক্ষ শফিকুল ইসলামের চাচাতো ভাই গফফার নিহত হন। পরবর্তীতে শফিকুল ইসলামকে ফাঁসাতে তার পক্ষের লোক কুদ্দুসকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন- আছান খানকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।