পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (৬) ও নাফিস (সাড়ে ৩ বছর) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে পানিতে ডুবে রাহাতের মৃত্যু হয়। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। একইদিন সকাল ১১টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পুকুরের পানিতে ডুবে নাফিসের মৃত্যু হয়।

সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল রাহাত। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় নাফিস। পরে স্বজনরা উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।