চুনারুঘাটে নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াতের সভাপতি বহিষ্কার

চুনারুঘাটে নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াতের সভাপতি বহিষ্কার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে নারী-সংক্রান্ত অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিছ আলী বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে মাওলানা আঃ মতিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ৫ই আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জারলিয়া গজারিয়ার প্রতিবন্ধী দিদার মিয়ার স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় গ্রামবাসী জামায়াত নেতা সজলকে আটক করেন। ন্যায়বিচারের আশ্বাসে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও সজলের বড় ভাই কাজল মিয়া নিজ জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেন এবং নারী কেলেঙ্কারির বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়।