ডারউইন টেস্টের তৃতীয় দিনও এগিয়ে বাংলাদেশ। ৬৭ রানে পিছিয়ে থেকে দিনের শেষ করলো অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান।
দ্বিতীয় ইনিংসেও স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশ। নিজের প্রথম ওভারে এসেই জেক ওয়েদেরাল্ডকে ফেরান হাসান মাহমুদ। ইনিংসের একাদশ ওভারে আউট করেন ট্রাভিস হেডকেও। মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ বড় জুটি গড়তে চাইলেও কাজের কাজ হয়নি। ৩১ রানে লাবুশেনের স্টাম্প ভাঙেন তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের বলে তার কাছেই ক্যাচ তুলে দিয়ে ৪৪ রান ফিরে যান স্মিথ।
৪৩ রানে ক্রিজে টিকে আছেন ক্যামেরন গ্রিন। ১৯ রানে তাকে সঙ্গ দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। চতুর্থ দিন প্রথম সেশন দুদলের জন্যই গুরুত্বপূর্ণ হবে।
