বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে দলের জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দলটির তরফে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, ইসমাইল জবিউল্লাহ- এই চারজনকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি আশা প্রকাশ করে যে, এই চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নতুন সদস্য
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৫ আগস্ট (শনিবার), ২০২৬, ৩ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
