চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে পাকুরিড়া নিজ বাড়ি থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।