রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় ঘটনায় অস্ত্র,গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, অস্ত্র,গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছিলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছি। আমরা আশাবাদী অচিরেই আমরা আসামিদের ধরে ফেলবো। তিনি আরও বলেন, ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে, অলমোস্ট সবগুলোই ডিবি অত্যন্ত সাফল্যের সঙ্গে উদঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা আশাবাদী, সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও আমরা উদঘাটন করবো। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
উল্লেখ্য, ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
উত্তরা পেট্রোল পাম্পে সোয়া কোটি টাকা ডাকাতি
অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬, ১১ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
