সাপের দংশনে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের দংশনে নুহাদ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুহাদ পূর্ব পাটুল এলাকার মো. জাকির বাগেরের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরের লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে দংশন করেছে। পরে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।