সিরাজগঞ্জে মাংস ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ শহরে মাংসের দোকানে মূল্য তালিকা না টাঙানো ও ক্রয় রসিদ না থাকায় তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত শহরের বাজার স্টেশন ও ফজলুল হক রোডের কাঁচাবাজারে অভিযান করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ী আরিফুল ইসলামকে দুই হাজার, মেসার্স বিসমিল্লাহ ভাণ্ডারের মালিক মজনু শেখকে এক হাজার ও নাঈম শেখ নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে ডিম, কাঁচামরিচ, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করেন সংস্থাটি। এ সময় আনসার সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।