নেশার টাকা না পেয়ে মা’কে কুপিয়ে হত্যা

নেশার টাকা না পেয়ে মা’কে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মা’কে কুপিয়ে হত্যা করেছে ঘাতক ছেলে। এ ঘটনায় ছেলে ইখলাসকে আটক করেছে এলাকাবাসী। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় গ্রামের জেকের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাকে ভাত দেয়ার জন্য ছোট ছেলের স্ত্রী ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বানুর মরদেহ দেখতে পায়। হত্যাকান্ডের পর অভিযুক্ত ইখলাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন,? ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।