সংখ্যার খেলায় টেস্টের দ্বিতীয় দিন

সংখ্যার খেলায় টেস্টের দ্বিতীয় দিন

ফন্ট সাইজ:

ডারউইন টেস্টে গতকাল দ্বিতীয় দিনও বাংলাদেশের। সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান। নাজমুল হোসেন খেলেন ৮৪ রানের ইনিংস। দিনের শেষ ভাগে এসে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ ১৫৩ রানের লিড নেয়ার পথে দ্বিতীয় দিনের খেলাতেও ওলট-পালট হয়েছে পরিসংখ্যান।
১: টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরিও।
২: ১৯৬৪ সালে পাকিস্তান কিংবদন্তি হানিফ মোহাম্মদের পর এশিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করলেন তানজিদ।
৭৬*: টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বল খেললেন আটে নামা হাসান মাহমুদ। গত বছর সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৮ বল খেলার রেকর্ড ছাপিয়ে গেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও গতকালের ইনিংসে সর্বোচ্চ বল খেললেন এই পেসার। ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

২১৮: টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ডে জো রুটের পাশে বসলেন স্টিভেন স্মিথ। গতকাল দ্বিতীয় দিনে তিনটি ক্যাচ নিয়ে ছুঁয়ে ফেললেন ইংল্যান্ড অধিনায়কের রেকর্ড।
১০০+: প্রথম ইনিংসে ১০০+ রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছে ২০১০ সালে, সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।
১: ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম প্রথম অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিবুর রহীম। খেলেছেন ৩৬ রানের কার্যকর এক ইংনিস।