সাফল্যে চোখ রেখে মালয়েশিয়া যাচ্ছে রাজশাহী স্টারস

সাফল্যে চোখ রেখে মালয়েশিয়া যাচ্ছে রাজশাহী স্টারস

ফন্ট সাইজ:

এএফসি নারী চ্যাম্পিয়নশিপ লীগের প্রিলিমিনারি স্টেজে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে রাজশাহী স্টারস এফসি। ঘরোরা নারী ফুটবলের চ্যাম্পিয়নরা সকাল ৮টায় ঢাকা ছাড়ার কথা। দেশ ছাড়ার আগে গতকাল বাফুফে ভবনে ক্লাবটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ক্লাব প্রেসিডেন্ট মোকছেদুল কামাল, কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক শিউলি আজিমসহ ক্লাব সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অধিনায়ক শিউলি আজিম এশিয়ার ক্লাব পর্যায়ের বড় এ টুর্নামেন্টে নিজেদের সেরাটা খেলা উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। ১৭ থেকে ২৩ই আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগের প্রিলিমিনারি স্টেজর লড়াই।

গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। টুর্নামেন্টকে সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে কমলাপুর জাতীয় স্টেডিয়ামে সপ্তাহব্যাপী অনুশীলন করে রাজশাহী স্টারসের খেলোয়াড়রা। এবারই প্রথম বাংলাদেশের কোনো ক্লাব এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানিয়ে শিউলি বলেন, ‘দলের প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য একটাই- মাঠে ভালো খেলা এবং দলের জন্য সাফল্য নিয়ে আসা।’