লীগ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আর্সেনালের

লীগ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আর্সেনালের

ফন্ট সাইজ:

গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার জয়ের আক্ষেপ ঘুচিয়েছে আর্সেনাল। ২০০৪ সালের পর লীপ শিরোপা উচিয়ে ধরে ক্লাবটি। এক সপ্তাহ পর শুরু ইপিএলের নতুন মৌসুম। আর নতুন মৌসুমকে সামনে রেখে ঘর গুছিয়ে ফেলেছে ক্লাবগুলো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মিকেল আতের্তা শিষ্যদের।

শিরোপা জয়ের পর তার ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই বা ততধিক শিরোপা জিতেছে মাত্র তিনটি ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসি। সবচেয়ে বেশি টানা চারবার শিরোপা ঘরে তুলে সিটিজেনরা। কোচ হিসেবে এখন পর্যন্ত অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো ও পেপ গার্দিওলা শিরোপা ধরে রাখতে পেরেছেন। নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লীগের অর্ধেক ক্লাবের ডাগআউটে দেখা যাবে নতুন কোচ। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব তাদের ডাগআউটে পরিবর্তন এনেছে। ব্যতিক্রম আর্সেনাল। গেল মৌসুমে তাদের শিরোপা এনে দেয়া মিকেল আতের্তা এখন প্রিমিয়ার লীগের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা কোচ। আর্সেনালের ডাগআউটে ৪৪ বছর বয়সী এ কোচ পরিচালনা করেছেন ৩৫০টিরও বেশি ম্যাচ। সেই আতের্তার লক্ষ্য এবার বড়।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব ও উচ্চাকাক্সক্ষা আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা জানি কী অপেক্ষা করছে। যেকোনো দলের সঙ্গে লড়াই করার সক্ষমতা আমাদের আছে, সেটি আমাদের প্রমাণ করতে হবে।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নতুন মৌসুমকে সামনে রেখে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে। দলবদলে ছিল সবর উপস্থিতি। নিউক্যাসল ইউনাইটেড থেকে প্রায় সাড়ে সাত কোটি পাউন্ডে ব্রুনো গিমারায়েসকে দলে টেনেছে ক্লাবটি। গিমারায়েসকে নিয়ে আর্তেতা বলেন, ‘সে একজন যোদ্ধা, যার অসাধারণ গুণাবলি, নেতৃত্ব ও ক্যারিশমা দলকে নতুন মাত্রা দেবে।’ এর আগের মৌসুমেও বড় পরিমানের অর্থ খরচ করেছিল আর্সেনাল। মার্টিন জুবিমেন্দি, নোনি মাদুয়েকে, ভিক্টর গিওকেরেসদের মতো তারকাদের নিয়ে সাজানো হয় স্কোয়াড। সেই অর্থ বিফলে যায়নি।

গিওকেরেস গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ২১ গোল। এবার যোগ হয়েছেন গ্রিসের উইঙ্গার ক্রিস্টোস জোলিস। যিনি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে কোচের নজর কেড়েছেন। ডেকলান রাইসকে ভাবা হচ্ছে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সম্ভাব্য উত্তরসূরি। বুকায়ো সাকার পাশাপাশি রাইসের উত্থান আতের্তার কৌশলের রূপায়ণ। টানা তিন মৌসুম রানার্সআপ হয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। তাই আগের মতো ব্যর্থতার শঙ্কা নেই। বরং জেঁকে বসেছে শ্রেষ্ঠত্বের প্রত্যাশা। মানদণ্ড অনুসরণ করা ক্লাব থেকে আর্সেনাল এখন নিজেই হয়ে উঠেছে সেই মানদণ্ড।