ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিলো বাংলাদেশ। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯। অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ১৫৩ রানে।
দিনের শুরুতে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ব্যাটে এগোয় বাংলাদেশের ইনিংস। দুজনের জুটি ছাড়ায় শত রান। যা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের যেকোনো উইকেটে সেরা জুটির রেকর্ড। মুমিনুল ফেরেন ৪৯ রানে। তবে ৬২ রানে জীবন পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নেন প্রথম টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম শতরানের ইনিংস এটি। নিজের দ্বিতীয় টেস্টে এ কীর্তি গড়লেন তামিম । ১০১ রানে থামেন তিনি। ফিফটি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। শেষ সেশনে নতুন বলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। অল্প রানের ব্যবধানে ফেরেন নাজমুল (৮৪), লিটন দাস (০) ও মুশফিকুর রহিম (৩৬)। তবে হাসান মাহমুদ ও মিরাজের প্রতিরোধে এ ধাক্কা সামলায় বাংলাদেশ। বল হাতে ছয় উইকেট নেয়া হাসান ব্যাট হাতেও লড়াই করছেন। ১৫৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনে মাঠে নামবেন মিরাজ ও হাসান মাহমুদ।
ডারউইন টেস্ট
১৫৩ রানের লিড নিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬, ২ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
